সৃজনশীলতা বিকাশে উত্তম সংগঠন, কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
উত্তর: সংগঠন বলতে এমন একদল জনসমষ্টিকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে। উত্তম ও শক্তিশালী সংগঠন কাঠামো বিভিন্ন স্তরে নিযুক্ত নির্বাহী ও কর্মীদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। যথোপযুক্ত কর্তৃত্ব লাভে যেমনি কর্মী বা নির্বাহী সন্তুষ্ট হয় তেমনি পূর্বে বর্ণিত দায়িত্ব তাকে নিজ যোগ্যতা অর্জনে উৎসাহিত করে। প্রত্যেকের কর্তৃত্ব সীমা নির্দিষ্ট থাকায় নিজ কর্তৃত্ব সীমার মধ্যে কীভাবে সুন্দররূপে দায়িত্ব পালন করা যায় নির্বাহী বা কর্মী তা চিন্তা করে। এতে তার সৃজনশীলতার বিকাশ ঘটে।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
সৃজনশীলতা বিকাশে উত্তম সংগঠন, কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
উত্তর