সংগঠনের যে নীতির সঠিক প্রয়োগের অভাবে মেঘনা, লি: বিশৃঙ্খলার সম্মুখীন হয় তা দূর করার জন্য তোমার সুপারিশ পেশ কর।
উত্তর: মেঘনা লি.-এর বিশৃঙ্খলা দূর করতে হলে কাম্য তত্ত্বাবধান পরিসর নীতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। একজন কর্মকর্তার অধীনে কতজন অধস্তন কাজ করবে তা' নির্ধারণ করে কাম্য তত্ত্বাবধান পরিসর 'নীতি। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক নির্বাহী বা ব্যবস্থাপকগণ প্রত্যক্ষভাবে কতজন অধস্তনের কাজ তত্ত্বাবধান করবেন তা নির্দিষ্ট করা হয়। উদ্দীপকের হাফিজ মেঘনা লি. এর একজন ব্যবস্থাপক। তিনি প্রতিটি বিভাগের দায়িত্ব এক একজন বিশেষজ্ঞ ব্যক্তির হাতে ন্যস্ত করেন। তবে বিশেষজ্ঞ ব্যক্তিগণ কোনো কর্তৃত্ব ও ক্ষমতা ভোগ করেন না। কিন্তু প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে কার অধীনে কতজন অধস্তন বা কর্মী কাজ করবে তা নির্দিষ্ট নেই। এতে প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। উদ্দীপকের বিশেষজ্ঞ কর্মীদেরকে দায়িত্ব দেওয়া হলেও কার অধীনে কতজন অধস্তন কাজ করবে তা নির্দিষ্ট করা নেই। ফলে ঊর্ধ্বতন কর্মকর্তা যথাযথভাবে কর্মীদের কাজ তদারকি করতে পারেন না। ঊর্ধ্বতনের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক কর্মী তার অধীনে দিলে যথাযথ তত্ত্বাবধান সম্ভব হবে। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলা তৈরি করতে হলে কাম্য তত্ত্বাবধান পরিসর নীতি অনুসরণ করতে হবে।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
সংগঠনের যে নীতির সঠিক প্রয়োগের অভাবে মেঘনা, লি: বিশৃঙ্খলার সম্মুখীন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর