কার্য পরিচালনায় সংগঠনের যে নীতির সুষ্ঠু ব্যবহার উদ্দীপকের প্রতিষ্ঠানে সফলতা এনেছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের কার্য পরিচালনায় সংগঠনের কাম্য পরিসর নির্ণয়ের নীতির সুষ্ঠু ব্যবহার প্রতিষ্ঠানকে সফলতা এনে দিয়েছে। একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধস্তন ন্যস্ত করার নীতিকেই কাম্য পরিসর নির্ণয়ের নীতি বলে। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক নির্বাহী বা ব্যবস্থাপকগণ প্রত্যক্ষভাবে কতজন অধস্তনের কাজ তত্ত্বাবধান করবেন তা সংগঠন কাঠামোতে নির্দিষ্ট করা হয়। উদ্দীপকে মি. সায়েম তার প্রতিষ্ঠানের নির্বাহীদের সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ কর্মী ব্যবহার করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কর্মরত ব্যবস্থাপকগণ প্রত্যক্ষভাবে কতজন অধস্তনের কাজ দেখাশুনা করবেন তাও ঠিক করে দেন। এতে প্রতিষ্ঠানের নির্বাহীদের কার্যভার হ্রাস পেয়েছে এবং অধিক মনোযোগ সহকারে কাজ করায় প্রতিষ্ঠানের সফলতা নিয়ে এসেছে। কাম্য পরিসর নীতির মাধ্যমে একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কতজন অধস্তন থাকবে তা নির্ধারণ করা হয়। এতে নির্বাহীর পক্ষে অধস্তনের কাজ সরাসরি তত্ত্বাবধান করা সহজ হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানে উপরিস্তরে তত্ত্বাবধান পরিসর ছোট এবং নিচের স্তরে তত্ত্বাবধান পরিসর কিছুটা বড় রাখতে হয়। এই তত্ত্বাবধান পরিসরের মাধ্যমে নেতা কর্মীদের সরাসরি তদারকি করতে পারে বলে কর্মীরা ভুল করলে তিনি তা সাথে সাথে শুধরে দিতে পারেন। ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে। এসকল কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানে সংগঠনের কাম্য পরিসর নির্ণয়ের নীতি সফলতা এনে দিয়েছে।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
কার্য পরিচালনায় সংগঠনের যে নীতির সুষ্ঠু ব্যবহার উদ্দীপকের প্রতিষ্ঠা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর