উদ্দীপকে মি. সায়েম কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. সায়েম সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো ব্যবহার করছেন। এ সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয়। সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোয় লাইন কর্মকর্তাগণ করণীয় কাজ এং উপদেষ্টাগণ চিন্তনীয় কাজের সাথে জড়িত থাকেন। উদ্দীপকে মি. সায়েম তার প্রতিষ্ঠানের নির্বাহীদের সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ কর্মী ব্যবহার করেন। নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ নিয়োগ করায় এর সংগঠন কাঠামোটি সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. সায়েম সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো ব্যবহার করছেন।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে মি. সায়েম কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর