উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে উল্লিখিত সংগঠন কাঠামোটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে পরিবর্তিত সংগঠন কাঠামোটি হচ্ছে মেট্রিক্স সংগঠন, যা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠানের কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে এ ধরনের সংগঠন কাঠামো তৈরি করা হয়। আধুনিককালে উৎপাদনমুখী বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে মেট্রিক্স সংগঠন নামে এক ধরনের সংগঠন কাঠামোর প্রচলন হয়েছে। যা ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ নামে পরিচিত। উদ্দীপকে আকাশ ডেইরি ফার্ম একটি বৃহদাকার উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে বিশেষজ্ঞ কর্মীর উপর দায়িত্ব অর্পণ করে। কিছুদিন পর তারা নতুন একটি প্রকল্প গ্রহণ করেন যেখানে কার্যিক ও প্রজেক্ট দুই ধরনের ব্যবস্থাপক নিয়োগ দেন। উদ্দীপকের বর্তমান সংগঠন হচ্ছে মেট্রিক্স সংগঠন। এরূপ সংগঠনের একদিকে থাকে কার্যিক ব্যবস্থাপক এবং অন্যদিকে থাকে প্রকল্প ব্যবস্থাপক। প্রকল্প ব্যবস্থাপক প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যের উৎপাদন ও বিক্রয়সংক্রান্ত বিষয় দেখাশুনা করেন। অন্যদিকে কার্যিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কাজ সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যালোচনা করেন। এই উভয় ব্যবস্থাপকের সমন্বিতভাবে কাজ করার ফলে প্রতিষ্ঠানের সফলতা আসবেই। তাই আমি মনে করি, উদ্দীপকের পরিবর্তিত মেট্রিক্স সংগঠনটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে উল্লিখিত সংগঠন কাঠামোটি মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর