উদ্দীপকে উল্লিখিত 'আকাশ ডেইরি ফার্মে' কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'আকাশ ডেইরি ফার্মে' কার্যভিত্তিক সংগঠন কাঠামো বিদ্যমান। যে সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করে এক এক বিভাগের কর্তৃত্বভার এক একজন বিশেষজ্ঞের উপর অর্পণ করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। বিশেষায়নের নীতির প্রতিফলনই কার্যভিত্তিক সংগঠন। যা সরলরৈখিক সংগঠনের সম্পূর্ণ বিপরীত। উদ্দীপকে আকাশ ডেইরি ফার্ম একটি বৃহদাকার উৎপাদনকারী প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি তাদের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে বিশেষজ্ঞ কর্মীর উপর দায়িত্ব অর্পণ করে। উক্ত বিভাজিত কাজটি কার্যভিত্তিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'আকাশ ডেইরি ফার্মে' কার্যভিত্তিক সংগঠন কাঠামো বিদ্যমান।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'আকাশ ডেইরি ফার্মে' কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর