উদ্দীপক
জনাব মুগ্ধ ও জনাব স্নিগ্ধ সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এম. বি. এ সম্পন্ন করে প্রতিষ্ঠিত একটি কোম্পানিতে যথাক্রমে হিসাব ও অর্থ বিভাগের ব্যবস্থাপক হিসেবে কাজে যোগ দেন। তারা প্রথমেই আগামী ৬ মাসে তাদের করণীয় কার্যক্রম নির্ধারণ করেন। অধীনস্থ কর্মীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন করেন এবং কে, কোন কাজ, কখন সম্পন্ন করবে সে সম্পর্কে উপদেশ দেন। সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে কর্মীরা কোনো সমস্যার সম্মুখীন হলে তা তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন। ৬ মাস পর দেখা যায় তাদের লক্ষ্য অর্জিত হয়েছে। তাই তারা কর্মীদের কাজের প্রশংসা করেন।