উদ্দীপকে প্রদর্শিত কোন সংগঠন কাঠামোটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অধিকতর উপযোগী বলে তুমি মনে কর? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত কার্যভিত্তিক সংগঠন কাঠামোটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অধিকতর উপযোগী বলে আমি মনে করি। প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে সহজতর হবে বলে আমি মনে করি। যে সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করে এক এক বিভাগের কর্তৃত্বভার এক একজন বিশেষজ্ঞের ওপর অর্পণ করাকে কার্যভিত্তিক সংগঠন বলে। কার্যভিত্তিক সংগঠন এরূপ এক প্রকার সংগঠন যেখানে শিল্প প্রতিষ্ঠানের কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নির্বাহীদের মধ্যে অর্পণ করা হয়। এতে নির্বাহীদের কর্মভারগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। উদ্দীপকের MNL চিত্রে দেখানো হয়েছে, ব্যবস্থাপনা পরিচালকের অধীনে প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তার অধীনে বিভিন্ন বিভাগের ব্যবস্থাপকগণ; অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপক, বিপণন ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি। আবার প্রত্যেক বিভাগের ব্যবস্থাপকের অধীনে রয়েছে তত্ত্বাবধায়ক। তাদের এই সংগঠন চিত্রটিতে বিভিন্ন বিভাগের ব্যবস্থাপকদের দেখানো হয়েছে, যা কার্যভিত্তিক সংগঠন কাঠামোর সদৃশ। উদ্দীপকের MNL প্রতিষ্ঠানটিতে ব্যবহৃত সংগঠন কাঠামোটি হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। এরূপ সংগঠনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজ বিভাগের সিদ্ধান্ত দিতে পারে। এছাড়াও এরূপ সংগঠনে কাজ ভাগ করা থাকে বলে প্রত্যেক বিভাগীয় প্রধানদের কাজ সমাধা করা সহজ হয়। এমন সংগঠনে কাজ ভাগ করা থাকে বলে বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য এরূপ সংগঠন খুবই উপযোগী। কারণ বৃহদায়তন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ থাকে।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত কোন সংগঠন কাঠামোটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানের…
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর