কর্মী সংগ্রহ কর্মী নির্বাচন থেকে ভিন্নতর কেন?
উত্তর: প্রতিষ্ঠানের শূন্য এবং সৃষ্ট পদের জন্য বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ কর্মী খুঁজে বের করার প্রক্রিয়াকেই কর্মী সংগ্রহ বলে। কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় আবেদনকারীদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা হয়। ফলে অনেক কর্মীর আগমন ঘটে। অন্যদিকে আবেদনকৃত কর্মীদের মধ্য হতে যোগ্যতাসম্পন্ন কর্মী বাছাই করাকে কর্মী নির্বাচন বলে। কর্মী সংগ্রহ ইতিবাচক বা ধনাত্মক প্রক্রিয়া। অন্যদিকে কর্মী নির্বাচন নেতিবাচক বা ঋণাত্মক প্রকিয়া। কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় আগত কর্মীদের বাছাই করা হয় কর্মী নির্বাচন প্রক্রিয়ায়। তাই কর্মী সংগ্রহ কর্মী নির্বাচন থেকে ভিন্নতর হয়।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
কর্মী সংগ্রহ কর্মী নির্বাচন থেকে ভিন্নতর কেন?
উত্তর