ছকে বর্ণিত SMH এর সংগঠন কাঠামো কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: ছকে বর্ণিত SMH এর সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক সংগঠন। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। সামরিক প্রশাসনে এধরনের সরলরৈখিক সংগঠন কাঠামো ও শৃঙ্খলার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয় বলে একে সামরিক সংগঠনও বলে। উদ্দীপকের SMH চিত্রে দেখানো হয়েছে, মহাব্যবস্থাপকের অধীনে উপ-মহাব্যবস্থাপকের, উপ-মহাব্যবস্থাপকের অধীনে ব্যবস্থাপক, ব্যবস্থাপকের অধীনে সহকারী ব্যবস্থাপক। অর্থাৎ প্রতিষ্ঠানের কর্তৃত্ব সরলরেখার আকারে উপর থেকে নিচে ধাবিত হয়েছে, যা সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ছকে বর্ণিত SMH এর সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক সংগঠন।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
ছকে বর্ণিত SMH এর সংগঠন কাঠামো কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর