নির্বাহীদের জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হলে উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে কি সংগঠন কাঠামোর পরিবর্তন হবে? নতুন সংগঠন কাঠামোর যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: নির্বাহীদের জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হলে উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে সংগঠনের কাঠামো পরিবর্তন হবে। আর যে সংগঠনটি তৈরি হবে সে সংগঠনটি হলো সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। যে সংগঠনের সরলরৈখিক কর্মীর পাশাপাশি উপদেষ্টা কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন বলে। উৎপাদনকারী সরলরৈখিক সংগঠনের কর্মীদের পরামর্শ দেওয়ার জন্য অনেক সময় বিশেষজ্ঞ নিয়োগ করে থাকে।এ ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপরপক্ষে পদস্থ কর্মীর কাজ হল সরলরৈখিক নির্বাহের কার্যে সহযোগিতা প্রদান করা। পাশাপাশি সময়ে বিভিন্ন বিষয়ে উপদেশ ও পরামর্শ প্রদান করা। তবে এ ধরনের সংগঠন কাঠামোতে বেশি ব্যয় হয় বলে সকল ধরনের প্রতিষ্ঠানে এ সংগঠন কাঠামো উপযুক্ত নয়। উদ্দীপকে দেখা যায় কর্ণফুলী লি. উৎপাদন মুখী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান নির্বাহীদের প্রত্যক্ষ তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণে থেকে কর্মীরা কার্য সম্পাদন করে। প্রতিষ্ঠানটি ঊর্ধ্বতনের আদেশ অধস্থনদের বিনা দ্বিধায় মানতে হয়। ইদানিং প্রতিষ্ঠানটি কলেবর বৃদ্ধি পাওয়ায় নির্বাহীর কাজের ভার বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় নির্বাহীদের সিদ্ধান্ত গ্রহণের সহায়তা প্রদানের উদ্দেশ্যে পরামর্শ নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা চলছে। সরলরৈখিক ও উপদেষ্টা কর্মী সংগঠনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, নির্বাহের কার্যকর রাঘব হয়, বিশেষজ্ঞ ব্যবহারের সুযোগ থাকে ইত্যাদি।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
নির্বাহীদের জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হলে উদ্দীপকের প্রতিষ্ঠানটিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর