কমিটি ব্যবহার কখন যুক্তিযুক্ত?
উত্তর: কোন বিশেষ কার্য সম্পাদনের লক্ষ্যে কতিপয় বিশেষজ্ঞ ব্যক্তির সমন্বয়ে যে দল গঠন করা হয় তাকে কমিটি বলে। কোন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একাধিক কর্মীকে দায়িত্ব দেওয়া যেতে পারে। নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মীর সমষ্টি কে কমিটির সংগঠন বলে। কোন জরুরী অবস্থা মোকাবেলায় কমিটি সংগঠন ব্যবহৃত হয়। অন্যভাবে বললে কমিটি হচ্ছে কতগুলো ব্যক্তি নিয়ে গঠিত একটি সংগঠন যার ওপর কোনো বিশেষ প্রশাসনিক কার্যসম্পাদনের ভার বিশেষভাবে অর্পিত হয়। তাই যেসব ক্ষেত্রে দলগত সিদ্ধান্ত ও চিন্তা ভাবনার প্রয়োজন সেসব ক্ষেত্রে কমিটির ব্যবহৃত হয়।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
কমিটি ব্যবহার কখন যুক্তিযুক্ত?
উত্তর