কোন সংগঠন নীতির সঠিক প্রয়োগের অভাবে ডায়মন্ড লিমিটেড বিশৃঙ্খলার সম্মুখীন হন তা দূর করার জন্য তোমার সুপারিশ বের করো।
উত্তর: শৃঙ্খলার নীতির সঠিক প্রয়োগের অভাবে ডায়মন্ড লিমিটেড বিশৃঙ্খলার সম্মুখীন হচ্ছে এবং তা দূর করার জন্য অবশ্যই শৃঙ্খলা নীতিটি অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠানের কর্মীদের যোগ্যতা অনুযায়ী যোগ্য স্থানে নিয়োজিত করা এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃংখলভাবে স্থাপন করার নীতি কে শৃঙ্খলা নীতি বলে। যেকোনো কাজের শৃঙ্খলা থাকা আবশ্যক।যে প্রতিষ্ঠানের শৃঙ্খলা নেই সেই প্রতিষ্ঠান উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়। শৃঙ্খলা নীতির মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা। যে ব্যক্তি যে স্থানে অসিন হবার যোগ্য তাকে সে স্থানে নিয়োগ করলে এবং যে উপকরণ বা সম্পদ যে স্থানে ও যে সময় বিনিয়োগ করা দরকার তা যথারীতি সেই স্থানে বিনিয়োগ করা সম্ভব হলে প্রতিষ্ঠানের সর্বপ্রকার অবচয় রোধ করে সুশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব। উদ্দীপকে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরেকে কতজন অধিস্তনদের কাজ দেখভাল করবেন তা সুনির্দিষ্ট ভাবে উল্লেখ না থাকার ডায়মন্ড লি. জটিল পরিস্থিতির সম্মুখীন হয়। যা এক সময় বিশৃঙ্খলা রূপ নেয়। এখানে তারা যদি শৃঙ্খলার নীতি অনুসরণ করে তাহলে, প্রতিষ্ঠানের যে স্তরে যে কর্মী প্রয়োজন, যে কর্মী যে কাজে দক্ষ তা সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা সম্ভব হবে। তাই আমি মনে করি, শৃঙ্খলার নীতি যদি অনুসরণ করা হয় তবে ডায়মন্ড লিমিটেড বিশৃঙ্খলার সম্মুখীন হবেন না।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
কোন সংগঠন নীতির সঠিক প্রয়োগের অভাবে ডায়মন্ড লিমিটেড বিশৃঙ্খলার সম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর