উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন কাঠামোটি ব্যবহার করা হয়েছে। যে সংগঠনের সরলর রৈখিক কর্মীর পাশাপাশি উপদেষ্টা কর্মী নিয়োগ করা হয় তাকে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন বলে। এ ধরনের প্রতিষ্ঠানে দু ধরনের কর্মী থাকে, যথা- সরলরৈখিক নির্বাহী এবং পদস্থ বা সহযোগী কর্মী। উৎপাদনকারী সরলরৈখিক সংগঠনে কর্মীদের পরামর্শ দেওয়ার জন্য অনেক সময় বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে থাকে। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপরপক্ষে পদস্থ কর্মীর কাজ হল সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতার প্রদান করা। বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য এ ধরনের সংগঠন কাঠামো উত্তম। উদ্দীপকে দেখা যায় . মাসুম ডায়মন্ড লি. এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি কাজের সুবিধার্থে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করেন। প্রতিটি বিভাগের কাজ এক একজন বিশেষজ্ঞ ব্যক্তির হাতে নাস্ত করেন। যারা কোন ধরনের সিদ্ধান্ত গ্রহনের সময় অধস্থনদের সাথে আলাপ আলোচনা করেন। এখানে তাদের কার্যক্রমের সাথে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠনের সাথে মিল পাওয়া যায়।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করা হয়? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর