উদ্দীপকে জনাব শিহাব প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে যা ভাবছেন তুমি কি তার সাথে একমত? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জনাব শিহাব প্রতিষ্ঠানে বিদ্যমান সমস্যা সমাধানে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির কথা ভাবছেন- এরূপ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে। উদ্দীপকে জনাব শিহাব একজন মানব সম্পদ ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ করার জন্য পত্রিকা এবং অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ দেন। তিনি লক্ষ্য করলেন তার এত যাচাই-বাছাই করে উপযুক্ত কর্মীদল নিয়োগ দেওয়ার পরও প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ছে না। তাই তিনি ভাবলেন শুধু উপযুক্ত কর্মী নিয়োগ দিলেই হবে না তাদের দক্ষতা বাড়ানোর জন্য চেষ্টাও করতে হবে। উদ্দীপকে নতুন নিয়োগকৃত কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ হলো সর্বস্তরের কর্মীদেরকে কার্যোপযোগী ও দক্ষ করে গড়ে তোলা এবং মানসিকতা বিকাশের এক অবিরাম প্রক্রিয়া। এর মাধ্যমে কর্মীকে বিভিন্ন বিষয়ে হাতেনাতে শিক্ষা দেওয়া হয়। এতে কর্মী কাজে দক্ষ হয়ে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকে জনাব শিহাব প্রতিষ্ঠানে বিদ্যমান সমস্যা সমাধানে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের যে প্রশিক্ষণের কথা ভাবছেন তা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে জনাব শিহাব প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে যা ভাবছেন তুমি কি ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর