উদ্দীপকে জনাব শিহাব কোন ধরনের উৎস থেকে কর্মী সংগ্রহ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শিহাব বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেন। প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ না করে অন্যকোনো উৎস হতে কর্মী সংগ্রহ করাকে বাহ্যিক উৎস বলে। অনেক সময় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা যায় না, তখন কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহারের প্রয়োজন পড়ে। উদ্দীপকে জনাব শিহাব একজন মানব সম্পদ ব্যবস্থাপক। তিনি খুব সতর্কতার সাথে তার প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত কর্মী খুঁজে বের করেন। এজন্য তিনি পত্রিকা এবং অনলাইনে বিজ্ঞাপনকেই মাধ্যম হিসেবে বেছে নেন। কর্মী সংগ্রহের জন্য ব্যবহৃত পত্রিকা এবং অনলাইন বিজ্ঞাপন কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব শিহাব বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেন।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে জনাব শিহাব কোন ধরনের উৎস থেকে কর্মী সংগ্রহ করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর