মাসলোর চাহিদা সোপান তত্ত্বের যে স্তরের অভাব পূরণ না হওয়ায় জনাব সোহেল প্রথম কোম্পানি থেকে চাকরি ছেড়ে দ্বিতীয় কোম্পানিতে যোগদান করেন- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: মাসলোর চাহিদা সোপান তত্ত্বের নিরাপত্তার চাহিদা স্তরের অভাব পূরণ না হওয়ায় জনাব সোহেল প্রথম কোম্পানি থেকে চাকরি ছেড়ে দ্বিতীয় কোম্পানিতে যোগদান করেন। মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী, মৌলিক বা দৈহিক চাহিদা পূরণের পরই নিরাপত্তা বা নিরাপত্তার চাহিদার সৃষ্টি হয়। এই চাহিদা মূলত শারীরিক নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে। চাকরির স্থায়িত্ব, পেনশন সুবিধা, স্বাস্থ্য বিমা প্রভৃতি অর্থনৈতিক নিরাপত্তার অন্তর্ভুক্ত। এই স্তরের চাহিদা পূরণ হলে কর্মীর মনে স্থিতিশীলতা আসে। উদ্দীপকে জনাব সোহেল প্রথম কোম্পানিতে উচ্চ বেতন পেলেও তিনি সেখানে অস্থায়ী কর্মী ছিলেন। দীর্ঘদিন চাকরির পরেও তার চাকরি স্থায়ী না করায় জনাব সোহেলের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হচ্ছিল না। ফলে চাকরির অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার অভাবে তিনি অন্য একটি কোম্পানিতে যোগদান করেন। এক্ষেত্রে চাকরির নিরাপত্তার চাহিদার জন্য জনাব সোহেল দ্বিতীয় কোম্পানিতে যোগ দেন। স্থায়ী চাকরি নিরাপত্তা চাহিদার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নিরাপত্তাহীনতার অভাব তাকে প্রথম কোম্পানিতে সন্তুষ্ট থাকতে দেয়নি। এজন্য জনাব সোহেলকে অন্য একটি কোম্পানি স্থায়ী কর্মী হিসেবে নিয়োগের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন। আর স্থায়ী চাকরি গ্রহণ করে জনাব সোহেল তার নিরাপত্তার চাহিদা পূরণের সুযোগ পান। তাই প্রথম কোম্পানিতে নিরাপত্তার চাহিদা স্তরের অভাব পূরণ না হওয়ায় জনাব সোহেল চাকরি ছেড়ে দ্বিতীয় কোম্পানিতে যোগদান করেন।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
মাসলোর চাহিদা সোপান তত্ত্বের যে স্তরের অভাব পূরণ না হওয়ায় জনাব সোহে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর