উদ্দীপকের দ্বিতীয় কোম্পানিটি জনাব সোহেলকে উৎসাহিত করার জন্য কোন ধরনের প্রেষণা পদ্ধতি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় কোম্পানিটি জনাব সোহেলকে উৎসাহিত করার জন্য আর্থিক প্রেষণা পদ্ধতি অনুসরণ করেছে। আর্থিক প্রেষণায় কর্মীদের অর্থ বা অর্থসংশ্লিষ্ট সুবিধা প্রদান করা হয়। এর মাধ্যমে কর্মীদের কাজের প্রতি আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি পায়। উচ্চ বেতন, বোনাস, মুনাফার অংশ, ইনক্রিমেন্ট প্রভৃতি আর্থিক প্রেষণার উদাহরণ। এই প্রেষণা কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি সাহায্য করে। উদ্দীপকে জনাব সোহেল প্রথমে একটি কোম্পানিতে অস্থায়ী কর্মী হিসেবে যোগদান করেন। চাকরি অস্থায়ী হওয়ায় পরবর্তীতে তিনি আরেকটি বহুজাতিক কোম্পানিতে স্থায়ী কর্মী হিসেবে যোগদান করে। কোম্পানিতে যোগদানের পর প্রথম বছর সন্তোষজনক কার্যসম্পাদন করেন। এর ফলস্বরূপ বর্তমান প্রতিষ্ঠান তাকে অতিরিক্ত ২টি ইনক্রিমেন্ট প্রদান করে। ইনক্রিমেন্ট হলো বেতনের সাথে যুক্ত হওয়া অতিরিক্ত আর্থিক সুবিধা। এই অতিরিক্ত আর্থিক সুবিধা জনাব সোহেলকে আরও ভালোভাবে কাজ করার জন্য উৎসাহিত করেছে। আর্থিক সুবিধা প্রদানের সাথে আর্থিক প্রেষণার মিল রয়েছে। সুতরাং, দ্বিতীয় কোম্পানিটি জনাব সোহেলকে উৎসাহিত করার জন্য আর্থিক প্রেষণা পদ্ধতি অনুসরণ করেছে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় কোম্পানিটি জনাব সোহেলকে উৎসাহিত করার জন্য কোন ধরন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর