জনাব সুবহানের কর্মী নির্বাচনের ক্ষেত্রে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ যুক্তিযুক্ত হবে? মতামত দাও।
উত্তর: জনাব সোবহান কর্মী নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ যুক্তিযুক্ত হবে। প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে কর্মী সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ' পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে জনাব সুবাহন সাহেব 'BQM [গণিত] ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যাংকের যাবতীয় কাজ অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে পরিচালনা করেন। সম্প্রতি তিনি কিছু সংখ্যক কর্মীর শূন্য পদ পূরণের প্রয়োজনীয়তা অনুভব করেন। এ উদ্দেশ্যে তিনি কর্মী সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করে কর্মী নির্বাচনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে তিনি যোগ্য ও দক্ষ কর্মী নির্বাচনের জন্য ব্যাংকের প্রচলিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ করেন। কর্মী সংগ্রহের দুটি উৎসের মধ্যে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা উত্তম। কারণ বাহ্যিক থেকে কর্মী সংগ্রহ করা হলে কর্মীরা মালিকের প্রতি আনুগত্য থাকে এবং তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে বাধ্য থাকে। এছাড়া বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে যাছাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী সংগ্রহ করা যায়। এর ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে। তাই আমি মনে করি, জনাব সোবহান কর্মী নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ যুক্তিযুক্ত হবে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
জনাব সুবহানের কর্মী নির্বাচনের ক্ষেত্রে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর