উদ্দীপকে প্রতিষ্ঠানে পদোন্নতির কোন ভিত্তি বিবেচনায় মি. আহসানকে পদোন্নতি দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে মি. আহসানকে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের বিভিন্ন যোগ্যতা ও দক্ষতার উপর ভিত্তি করে যে পদোন্নতি দেওয়া হয় তাকে যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে।এক্ষেত্রে কর্মীদের কার্যকালের জ্যেষ্ঠত্ব উপেক্ষা করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয় বলে কর্মীরা সর্বশক্তি প্রয়োগ করে স্বীয় যোগ্যতা বৃদ্ধিতে সচেষ্ট হয়। ফলে কর্মীর কার্যদক্ষতা বৃদ্ধি পায় এবং প্রাতিষ্ঠানিক উন্নতি নিশ্চিত হয়। উদ্দীপকে প্যারাগন টেক্সটাইল লিমিটেড দুইটি পদে জনবল নিয়োগের কথা ভাবছে। এর একটি হচ্ছে বিপণন ব্যবস্থাপকের পদ। বর্তমানে বিপণন বিভাগে দুইজন সহকারী, বিপণন ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। এদের মধ্যে মি. আহসান কনিষ্ঠ হলেও তার কর্মদক্ষতা বিবেচনা করে পরিচালনা পর্ষদ তাকেই বিপণন ব্যবস্থাপক হিসেবে পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত পদোন্নতিটি যোগ্যতাভিত্তিক পদোন্নতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে মি. আহসানকে পদোন্নতি দেওয়া হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানে পদোন্নতির কোন ভিত্তি বিবেচনায় মি. আহসানকে পদোন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর