উদ্দীপকে কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রশিক্ষণের আলোচনা পদ্ধতির কথা বলা হয়েছে। এ প্রশিক্ষণ পদ্ধতিতে বক্তা প্রশিক্ষণার্থীদের সামনে শুধুমাত্র তার বক্তব্যই উপস্থাপন করে না সেই সাথে প্রশ্ন করার সুযোগ দেয় ও তার উত্তর প্রদানের মাধ্যমে অধিক জ্ঞানদানের প্রয়াস চালায়। এরূপ প্রশিক্ষণ পদ্ধতিতে একজন দলনেতা থাকেন যিনি এক বা একাধিক সমস্যার বিশদ বর্ণনা, উপদেশ, দিক-নির্দেশনা এবং ফলাফলের উপর পর্যালোচনা করে থাকেন। উদ্দীপকে মি. হাসান একটি কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক। তিনি ছয় মাসের জন্য চিকিৎসা ছুটিতে গেলে তাঁর স্থলে জনাব আজাদকে ছয় মাসের জন্য উক্ত পদে নিয়োগ দেওয়া হয়। জনাব আজাদের কর্মকালীন সময়ে বিআইএসই থেকে একটি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের চিঠি আসে, যেখানে প্রশিক্ষক শিক্ষার্থীদের সামনে তাঁর বক্তব্য উপস্থাপনের পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দান করে। উক্ত প্রশিক্ষণ পদ্ধতিটি আলোচনা পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে প্রশিক্ষণের আলোচনা পদ্ধতির কথা বলা হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর