তুমি কি মনে কর 'নিশান ব্যাংক'-এর পদোন্নতি প্রক্রিয়াটি একটি যৌক্তিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত? ব্যাখ্যা কর।
উত্তর: নিশান ব্যাংকের জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি প্রক্রিয়াটি যৌক্তিক বলে আমি মনে করি। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা উভয়ের সংমিশ্রণে যে পদোন্নতি দেয়া হয় তাকে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি বলে। এক্ষেত্রে একাধারে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার বিচার করা হয়। এটি প্রতিষ্ঠানের জন্য বেশ কার্যকর। -মি. আজম ও তালাত দুই বন্ধু। তালাত ২০১০ সালে 'নিশান ব্যাংক'-এর লালবাজার শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। ২ বছর পর মি. আজম ঐ ব্যাংকের গোয়ালাবাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। দুজনই অত্যন্ত দক্ষতার সাথে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছেন। ২০১৮ সালে ব্যাংক কর্তৃক দুজনের কর্মদক্ষতা মূল্যায়ন করে মি. তালাতকে উচ্চপদে পদোন্নতি দেন। মি. আজম পদোন্নতি না পেয়ে হতাশ হন। জ্যেষ্ঠ্যত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতিতে জ্যেষ্ঠত্বের সাথে সাথে কর্মীদের যোগ্যতা ও মেধাকেও সমভাবে গুরুত্ব দেওয়া হয়। এ পদ্ধতিতে একাধিক কর্মী সমমেধা ও যোগ্যতার অধিকারী হলে তাদের মধ্যে অপেক্ষাকৃত জ্যেষ্ঠত্বকেই পদোন্নতি দেওয়া হয়। জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হলে কর্মীদের মধ্যে অসন্তোষ কম থাকে এবং প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। তাই নিশান ব্যাংকের জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি প্রক্রিয়াটি যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
তুমি কি মনে কর 'নিশান ব্যাংক'-এর পদোন্নতি প্রক্রিয়াটি একটি যৌক্তিক …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর