সাংগঠনিক লক্ষ্য অর্জনে সমন্বয় অপরিহার্য কেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজকে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। সমন্বয় সাধন এমন একটি প্রক্রিয়া যা দ্বারা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা, কর্মী এবং তাদের কার্যাবলি বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়। সংগঠন ছোট-বড় যাই হোক না কেন তার কতিপয় সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। এরূপ উদ্দেশ্যাবলি অর্জনের জন্যই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও উপবিভাগ কাজ করে। এরূপ কাজ যদি সমন্বিত না হয়, প্রত্যেকেই যদি যার যার খেয়াল-খুশিমতো কাজ করে তবে কখনই সেই উদ্দেশ্যগুলো অর্জিত হতে পারে না। তাই সাংগঠনিক লক্ষ্য অর্জনে সমন্বয় অপরিহার্য।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
সাংগঠনিক লক্ষ্য অর্জনে সমন্বয় অপরিহার্য কেন? ব্যাখ্যা কর।
উত্তর