উদ্দীপকের ডায়মন্ড টেক্সটাইল মিলের নতুন নিয়োগকৃতদের প্রশিক্ষণ পদ্ধতির ধরন কোনটি? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ডায়মন্ড টেক্সটাইল মিলের নতুন নিয়োগকৃতদের প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ। কোনো অভিজ্ঞ তত্ত্বাবধায়কের অধীনে কতিপয় কর্মীকে নির্দিষ্ট মেয়াদে কার্যক্ষেত্রে হাতেকলমে ও তাত্ত্বিক বিষয়ে যে জ্ঞান দেওয়া হয় তাকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে। এ ধরনের প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে তাকে ঐ কাজের বিভিন্ন বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। অতঃপর শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। উদ্দীপকে জনাব রাফসান ডায়মন্ড টেক্সটাইল মিলের কর্ণধার। তিনি প্রতিষ্ঠানের স্বার্থেই নতুন নিয়োগকৃতদের বিভিন্ন অভিজ্ঞদের অধীনে রেখে হাতে-কলমে কাজ শেখানোর ব্যবস্থা করেন। সংশ্লিষ্ট কাজে তারা পারদর্শী হলে তাদের স্থায়ীভাবে নিয়োগ দেন। স্থায়ীভাবে নিয়োগ পাবার পূর্ব পর্যন্ত প্রশিক্ষণ ব্যবস্থাকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে। তাই বলা যায়, উদ্দীপকে ডায়মন্ড টেক্সটাইল মিলের নতুন নিয়োগকতদের প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকের ডায়মন্ড টেক্সটাইল মিলের নতুন নিয়োগকৃতদের প্রশিক্ষণ পদ্ধতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর