উদ্দীপকে মি. রকি চৌধুরী কর্মী নিয়োগে পরবর্তীতে গৃহীত পদক্ষেপটি বেশি সুবিধাজনক বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: মি. রকি চৌধুরী কর্মী নিয়োগে পরবর্তিতে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের পদক্ষেপ নেন। যা অভ্যন্তরীণ উৎস থেকে বেশি সুবিধাজনক। প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষাপ্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে মি. রকি চৌধুরী চমক গার্মেন্টস লি.-এর মানব সম্পদ ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের কোনো পদ শূন্য হলে তিনি শুধু সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিষ্ঠানের অভ্যন্তর হতেই উক্ত পদ পূরণ করেন। কিন্তু এতে দেখা যায়, অনেক অযোগ্য কর্মীও নিয়োগ পেয়ে যাচ্ছে। উক্ত সমস্যা সমাধানে তিনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শূন্য পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়। এতে আগের চেয়ে অনেক বেশি যোগ্য ও দক্ষ কর্মী তিনি পাচ্ছেন। কর্মী সংগ্রহের দুটি উৎসের মধ্যে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা উত্তম। কারণ বাহ্যিক থেকে কর্মী সংগ্রহ করলে কর্মীরা মালিকের প্রতি আনুগত্য থাকে এবং তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে বাধ্য থাকে। এছাড়া বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী সংগ্রহ করা যায়। এর ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে। তাই আমি মনে করি, অধিক যোগ্যতাসম্পন্ন কর্মী সংগ্রহে বাহ্যিক উৎস থেকে কর্মীসংগ্রহ পদক্ষেপটি বেশি সুবিধাজনক।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে মি. রকি চৌধুরী কর্মী নিয়োগে পরবর্তীতে গৃহীত পদক্ষেপটি বেশি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর