পদোন্নতির এই বিধান কর্মীদের মধ্যে কী ধরনের পরিবর্তন নিয়ে আসবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রদত্ত জ্যেষ্ঠত্ব ভিত্তিক পদোন্নতি কর্মীদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কার্যকালের দীর্ঘতার ওপর ভিত্তি করে যে পদোন্নতি দেওয়া হয় তাকে জ্যেষ্ঠত্ব ভিত্তিক পদোন্নতি বলে। এরূপ পদ্ধতি অনুসারে কর্মীদের যোগ্যতা বা মেধার কোনো মূল্যায়ন না করে তাদের কার্যকালের ওপর গুরুত্ব প্রদান করা হয়। এক্ষেত্রে কর্মীর জ্যেষ্ঠত্ব নির্ণয়ের ব্যাপারে কর্মীদের মধ্যে নানাবিধ মতভেদ ও মনোমালিন্য দেখা দিতে পারে। উদ্দীপকে তারেক কাজী দেশের একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করে গত পাঁচ বছর ধরে একটি প্রতিষ্ঠানে বাজার গবেষক হিসেবে কর্মরত আছেন। একই প্রতিষ্ঠানে জনাব সাদ উদ্দিন এগার বছর ধরে একই পদে কাজ করছেন। সম্প্রতি তাদের মধ্য থেকে একজনকে পদোন্নতির জন্য মনোনীত করা হলে জনাব সাদ উদ্দিন পদোন্নতি পান। এভাবে বিভিন্ন বিভাগ থেকে কর্মীদের পদোন্নতির একটি বিধান প্রতিষ্ঠানে রয়েছে। উদ্দীপকের প্রতিষ্ঠানে জনাব সাদকে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়। এমন পদোন্নতিতে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতার সৃষ্টি হয়। এছাড়াও এমন পদোন্নতিতে প্রতিষ্ঠানের পুরানো ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখা সহজ হয় এবং ভুল বোঝাবুঝিরও সুযোগ কম থাকে। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এভাবে জ্যেষ্ঠত্ব ভিত্তিক পদোন্নতি কর্মীদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
পদোন্নতির এই বিধান কর্মীদের মধ্যে কী ধরনের পরিবর্তন নিয়ে আসবে? বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর