উদ্দীপকে জনাব সাদ উদ্দিনকে কোন পদ্ধতিতে পদন্নোতি প্রদান করা হয়েছে?
উত্তর: উদ্দীপকে জনাব 'সাদ উদ্দিনকে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কার্যকালের দীর্ঘতার ওপর ভিত্তি করে যে পদোন্নতি দেওয়া হয় তাকে জ্যেষ্ঠত্বভিত্তিক পদোন্নতি বলে। এরূপ পদ্ধতি অনুসারে কর্মীদের যোগ্যতা বা মেধার কোনো মূল্যায়ন না করে তাদের কার্যকালের ওপর গুরুত্ব প্রদান করা হয়। এক্ষেত্রে কর্মীর জ্যেষ্ঠত্ব নির্ণয়ের ব্যাপারে কর্মীদের মধ্যে নানাবিধ মতভেদ ও মনোমালিন্য দেখা দিতে পারে। উদ্দীপকে তারেক কাজী দেশের একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করে গত পাঁচ বছর ধরে একটি প্রতিষ্ঠানে বাজার গবেষক হিসেবে কর্মরত আছেন। একই প্রতিষ্ঠানে জনাব সাদ উদ্দিন এগার বছর ধরে একই পদে কাজ করছেন। সম্প্রতি তাদের মধ্য থেকে একজনকে পদোন্নতির জন্য মনোনীত করা হলে জনাব সাদ উদ্দিন পদোন্নতি পান। এক্ষেত্রে জনাব সাদ উদ্দিন চাকরির বয়সের ভিত্তিতে পদোন্নতি পান, যা জ্যেষ্ঠত্ব ভিত্তিক পদোন্নতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সাদ উদ্দিনকে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি প্রদান করা হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে জনাব সাদ উদ্দিনকে কোন পদ্ধতিতে পদন্নোতি প্রদান করা হয়েছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর