'জনাব জুনায়েদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য উদ্দীপকে যে ধরনের প্রশিক্ষণ পদ্ধতির ব্যবস্থা অনুসরণ করা তা যথার্থ হয়েছে'-উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব জুনায়েদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতির ব্যবস্থা অনুসরণ করা যথার্থ হয়েছে বলে আমি মনে করি। শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতিতে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে কাজ শেখানো হয়। এই পদ্ধতিতে একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তার অধীনে প্রশিক্ষণার্থীকে রাখা হয়। প্রশিক্ষণার্থী হাতেকলমে কাজ করার মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করে। এটি সাধারণত এমন কর্মীদের জন্য উপযোগী, যাদের তাত্ত্বিক জ্ঞান আছে কিন্তু ব্যবহারিক অভিজ্ঞতা নেই। উদ্দীপকে জনাব জুনায়েদকে হিসাবরক্ষণ বিভাগে জুনিয়র এক্সিকিউটিভপদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু তার পূর্বে কোথাও কাজের অভিজ্ঞতা ছিল না। তাই প্রতিষ্ঠানটির নির্বাহী জনাব সরকার তাকে হিসাবরক্ষণ বিভাগের সহকারী ম্যানেজার জনাব তারেকের অধীনে রেখে কাজ শেখানোর ব্যবস্থা করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে। কারণ জনাব জুনায়েদ একজন নতুন কর্মী। তিনি সরাসরি কাজ করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকত। অভিজ্ঞ সহকারী ম্যানেজার জনাব তারেকের অধীনে কাজ শেখার ফলে তিনি দ্রুত কাজ সম্পর্কে ধারণা পাবেন। এতে তার আত্মবিশ্বাস বাড়বে এবং কাজের ভুল-ত্রুটি কম হবে। ফলে তিনি অল্প সময়েই প্রতিষ্ঠানের জন্য একজন দক্ষ কর্মী হিসেবে গড়ে ওঠবেন। সুতরাং, জনাব জুনায়েদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতির ব্যবস্থা অনুসরণ করা যথার্থ হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
'জনাব জুনায়েদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য উদ্দীপকে যে ধরনের প্রশিক্ষণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর