পাইওনিয়ার ব্যাংক কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: পাইওনিয়ার ব্যাংক বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে, উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে পাইওনিয়ার ব্যাংক এর মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক, ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে ঢাকা শহরে অবস্থিত ৫টি শাখার জন্য কয়েকজন জুনিয়র অফিসার নিয়োগের উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে ২টি প্রচলিত পত্রিকায় বিজ্ঞাপন, দিয়ে ও পরীক্ষা গ্রহণের মাধ্যমে দশজন জুনিয়র অফিসারকে চূড়ান্তভাবে মনোনীত করেন। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কর্মী নিয়োগ কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, পাইওনিয়ার ব্যাংক বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
পাইওনিয়ার ব্যাংক কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর