উদ্দীপকে মানবসম্পদ ব্যবস্থাপক কোন ধরনের উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মানবসম্পদ ব্যবস্থাপক অভ্যন্তরীণ ও বাহ্যিক—উভয় উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন। প্রতিষ্ঠানের বর্তমানে কর্মরত কর্মীদের মধ্য থেকে পদোন্নতি বা বদলির মাধ্যমে শূন্য পদ পূরণ করাকে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে। অন্যদিকে প্রতিষ্ঠানের বাইরের ব্যক্তিদের মধ্য থেকে কর্মী সংগ্রহ করাকে বাহ্যিক উৎস বলে। উদ্দীপকে মি. সুমন কোনো পদ শূন্য হলে পদোন্নতির মাধ্যমে তা পূরণের চেষ্টা করেন, যা অভ্যন্তরীণ উৎসের অন্তর্ভুক্ত। আবার কর্মরত কর্মীদের সুপারিশের ভিত্তিতে নতুন কর্মী নিয়োগ দেন। সুপারিশপ্রাপ্ত নতুন কর্মী প্রতিষ্ঠানের বাইরের ব্যক্তি হওয়ায় এটি বাহ্যিক উৎসের অন্তর্ভুক্ত। অতএব, মি. সুমন কর্মী সংগ্রহে অভ্যন্তরীণ ও বাহ্যিক—উভয় উৎস ব্যবহার করেছেন।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে মানবসম্পদ ব্যবস্থাপক কোন ধরনের উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর