“প্ৰদত্ত ছকে 'E [গণিত] চিহ্নিত কাজটি উদ্দীপকে বর্ণিত প্রক্রিয়াটিকে সম্পূর্ণতা দান করে।"- উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর
উত্তর: প্রদত্ত ছকে E চিহ্নিত কাজটি হচ্ছে ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান যা উদ্দীপকে বর্ণিত প্রক্রিয়াটিকে সম্পূর্ণতা দান করে। সংগৃহীত কর্মীদের মধ্যে থেকে সর্বোত্তম কর্মী বাছাই করার প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলে। যোগ্য কর্মী ছাড়া কখনোই লক্ষ্যে পৌঁছানো সম্ভব না।এক্ষেত্রে কর্মী নির্বাচন ছাড়া যোগ্য কর্মী পাওয়া অসম্ভব। কর্মী নির্বাচন প্রক্রিয়ার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান। উদ্দীপকে যে ধারাবাহিক পদ্ধতি দেওয়া হয়েছে তার সর্বপ্রথম ধাপ হল আবেদনপত্র গ্রহণ ও বাছাই,তারপর নিয়োগ পরীক্ষা গ্রহণ, সাক্ষাৎকার গ্রহণ, প্রাথমিক নির্বাচন, প্রশ্নবোধক [E],ডাক্তারি পরীক্ষা গ্রহণ, চূড়ান্ত নির্বাচন. কর্মী নির্বাচন প্রক্রিয়ার ধারাবাহিকতা অনুযায়ী E আংশটি হল ব্যাক্তিগত ইতিহাস অনুসন্ধান। প্রাথমিক নির্বাচনের পর এবং চূড়ান্ত নির্বাচনের আগে ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান করা হয়ে থাকে। এতে করে কর্মীর পারিবারিক অবস্থা জানা যায় এবং পারিবারিক অবস্থা জানা গেলে কর্মীর দোষ গুণ ইত্যাদিও জানা সম্ভব হয়।উদ্দীপকে প্রতিষ্ঠানটিতে কর্মী নির্বাচনের যে পদ্ধতি দেখানো হয়েছে সেখানে E চিহ্নিত স্থানে ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান বসবে।সুতরাং বলা যায়,E চিহ্নিত ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান কাজটি উদ্দীপকে বর্ণিত প্রক্রিয়াকে সম্পূর্ণতা দান করে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
“প্ৰদত্ত ছকে 'E চিহ্নিত কাজটি উদ্দীপকে বর্ণিত প্রক্রিয়াটিকে সম্পূ…
উদ্দীপক

Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর