উদ্দীপকে প্রতিষ্ঠানের কোন পদ্ধতিতে পদোন্নতি দেওয়া হলে কর্মীদের মধ্যে অসন্তোষ দূর করা সম্ভব বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানের যোগ্যতা বা দক্ষতা ভিত্তিক পদোন্নতি দেওয়া হলে কর্মীদের মধ্যে অসন্তোষ দূর করা সম্ভব হবে। পদোন্নতি পাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্য থেকে অতীতের যোগ্যতা ও মেধা সম্পন্ন ব্যক্তিকে নির্বাচন করাকে যোগ্যতা বা মেধাবৃত্তিক পদোন্নতি বলে। এ পদ্ধতি তুলনামূলকভাবে জটিল হলেও যোগ্যতা সম্পন্নকর্মীরা এতে উৎসাহিত হয় এবং কম যোগ্যতা সম্পন্ন কর্মীরা নিজ যোগ্যতা অর্জনের সচেষ্ট হয়। উদ্দীপকে মিসেস শাহানা একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের আগ্রহ ধরে রাখার জন্য তিনি নির্দিষ্ট সময় পর চাকরি কালের ওপর ভিত্তি করে তাদের পদোন্নতি দিয়ে থাকেন। তিনি দেখেছেন পদোন্নতি দেওয়ার পর পর এই প্রতিষ্ঠানের দক্ষ ও যোগ্য কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তাই মিসেস শাহানা পদোন্নতির বিষয়টি নিয়ে ভাবছেন। প্রতিষ্ঠানের কর্মপরীবেশ সুন্দর করতে হলে যোগ্যতা বা দক্ষতা ভিত্তিতে কর্মীদের পদোন্নতির বিষয়টি মূল্যায়ন করতে হবে। তবে প্রতিষ্ঠানের সুষ্য কার্য পরিবেশ নিশ্চিত হবে এবং প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ধাবিত হবে। তাই প্রতিষ্ঠানের যোগ্যতা বা দক্ষতা ভিত্তিক পদোন্নতি দেওয়া হলে কর্মীদের মধ্যে অসন্তোষ দূর করা সম্ভব হবে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানের কোন পদ্ধতিতে পদোন্নতি দেওয়া হলে কর্মীদের মধ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর