কর্মী সংগ্রহের জন্য উৎস নির্বাচনে তোমার মতামত কী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে কর্মীসংগ্রহের বাহ্যিক উৎস নির্বাচন করা হয়েছে, যা ভুল ছিল। প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষাপ্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে ড্রিমল্যান্ড লিমিটেড খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কারখানার ফটকে আগত আগ্রহীদের মধ্য হতে অস্থায়ী ভিত্তিতে কিছু প্যাকেজিং কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্তে বলা হয়েছে, প্রথম বছর প্রত্যেককে পর্যায়ক্রমে বিভিন্ন পদে কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। প্রশিক্ষণ শেষে দক্ষতার সাথে সবাইকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। ছয়মাস পর দেখা গেল কর্মীরা কাজ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। উচ্চপদস্থ কর্মীরা মনে করেন, উৎস নির্বাচনের সমস্যার কারণে এরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা প্রয়োজন ছিল। এর ফলে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন কর্মী গড়ে ওঠে। তারা কাজের প্রতি বেশি আন্তরিক থাকে। তাদেরকে যদি প্রশিক্ষণ দিয়ে আরও বেশি দক্ষ করে তোলা যেত তাহলে উদ্দীপকের পরিস্থিতির সৃষ্টি হতো না। সুতরাং উৎস নির্বাচনের সমস্যার কারণেই উক্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
কর্মী সংগ্রহের জন্য উৎস নির্বাচনে তোমার মতামত কী? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর