ড্রিমল্যান্ড লিমিটেড-এর প্রশিক্ষণ পদ্ধতিটির ধরন ব্যাখ্যা কর।
উত্তর: ড্রিমল্যান্ড লিমিটেড-এর প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ। এ প্রশিক্ষণ কোনো অভিজ্ঞ তত্ত্বাবধায়কের অধীনে কতিপয় কর্মীকে নির্দিষ্ট মেয়াদে কার্যক্ষেত্রে হাতেকলমে ও তাত্ত্বিক বিষয়ে জ্ঞান দেওয়া হয়। শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে তাকে ঐ কাজের বিভিন্ন বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। অতঃপর শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। উদ্দীপকে ড্রিমল্যান্ড লিমিটেড খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কারখানার ফটকে আগত আগ্রহীদের মধ্য হতে অস্থায়ী ভিত্তিতে কিছু প্যাকেজিং কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্তে বলা হয়েছে,. প্রথম বছর প্রত্যেককে পর্যায়ক্রমে বিভিন্ন পদে কাজ করে অভিজ্ঞতা. অর্জন করতে হবে। প্রশিক্ষণ শেষে দক্ষতার সাথে সবাইকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। অস্থায়ী ভিত্তিক নিয়োগ কার্যক্রম শিক্ষানবিশ প্রশিক্ষণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ড্রিমল্যান্ড লিমিটেড-এর প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
ড্রিমল্যান্ড লিমিটেড-এর প্রশিক্ষণ পদ্ধতিটির ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর