যমুনা গার্মেন্টস কর্মী সংগ্রহের ক্ষেত্রে কোন উৎস ব্যবহার করেন? ব্যাখ্যা কর।
উত্তর: যমুনা গার্মেন্টস কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস ব্যবহার করে। এ উৎসের মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী বা তাদের সুপারিশক্রমে অথবা বিভিন্ন প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হয়। যেমন- সহকারী ব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপক পদে উন্নীত করা অথবা প্রতিষ্ঠানের কোনো শাখা ব্যবস্থাপককে অন্য আরেকটি শাখার ব্যবস্থাপক পদে বদলির মাধ্যমে অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ বলে গণ্য হয়। উদ্দীপকে যমুনা গার্মেন্টস নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের শ্রমিক ইউনিয়নের সুপারিশ অনুযায়ী নেওয়া হয়। যমুনা গার্মেন্টস-এর এমন নিয়োগ কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, যমুনা গার্মেন্টস কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস ব্যবহার করে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
যমুনা গার্মেন্টস কর্মী সংগ্রহের ক্ষেত্রে কোন উৎস ব্যবহার করেন? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর