উদ্দীপকের প্রতিষ্ঠানে কর্মী নিয়োগে কোন উৎস ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে কর্মী নিয়োগে বাহ্যিক উৎস ব্যবহৃত হয়েছে। প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসগুলোর মধ্যে রয়েছে চাকরি সন্ধানী, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে মদিনা রি-রোলিং লি. বিভিন্ন কোয়ালিটির রড উৎপাদন ও বিপণন করে। প্রতিষ্ঠানটি কর্মী নিয়োগ দেওয়ার জন্য কর্মীর যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ইত্যাদি উল্লেখ করে একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এক্ষেত্রে আবেদকৃত ১২০০ জন প্রার্থী থেকে যাচাই-বাছাই করে ২০ জনকে নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী নিয়োগ কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে কর্মী নিয়োগে বাহ্যিক উৎস ব্যবহৃত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে কর্মী নিয়োগে কোন উৎস ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর