প্রতিষ্ঠানের কাজের স্বাভাবিক গতি ফিরিয়ে আনার ক্ষেত্রে কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত যথোপযুক্ত। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানের কাজের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের গৃহীত বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের সিদ্ধান্তটি যথোপযুক্ত। প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে তনু গার্মেন্টস লিমিটেডের কিছু শূন্য পদে প্রতিষ্ঠানের বর্তমান কর্মী এবং শ্রমিক সংঘের সুপারিশে নতুন সাধারণ কর্মী ও ব্যবস্থাপক নিয়োগ দেয়। এরূপ নিয়োগের ফলে প্রতিষ্ঠানের কাজের গতি মারাত্মকভাবে ব্যাহত হয়। পরবর্তীতে এরূপ সমস্যা দূরীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ কর্মী ও ব্যবস্থাপক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে। কর্মী সংগ্রহের দুটি উৎসের মধ্যে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা উত্তম। কারণ বাহ্যিক থেকে কর্মী সংগ্রহ করলে কর্মীরা মালিকের প্রতি আনুগত্য থাকে এবং তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে বাধ্য থাকে। এছাড়া বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে যাছাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী সংগ্রহ করা যায়। এর ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানের কাজের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের গৃহীত বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের সিদ্ধান্তটি যথোপযুক্ত।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
প্রতিষ্ঠানের কাজের স্বাভাবিক গতি ফিরিয়ে আনার ক্ষেত্রে কর্তৃপক্ষের গ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর