কর্মী নির্বাচনকে ঋণাত্মক প্রক্রিয়া বলা হয় কেন?
উত্তর: ব্যবসায় সংস্থার কোন পদ বা পদ সমূহের জন্য প্রার্থীদের মধ্য থেকে যোগ্য বা উপযুক্ত প্রার্থীদের কে কর্মী হিসেবে বাছাই করার প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলে। সংগঠনের নির্দিষ্ট পদ সমূহের আবেদনকারীদের মধ্য থেকে সুযোগ্য ব্যক্তিদেরকে কর্মী হিসেবে নিয়োগের জন্য মনোনীত করাই কর্মী নির্বাচনের প্রধান কাজ। এজন্য প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষা, পেশাগত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা প্রভৃতি ব্যবস্থা করা হয়। নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের ছবি ব্যক্তিদের মধ্য হতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের রেখে এক্ষেত্রে অন্যদের বিদায় করে দেওয়া হয়। তাই কর্মী নির্বাচনকে একটি ঋণাত্মক প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করা হয়।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
কর্মী নির্বাচনকে ঋণাত্মক প্রক্রিয়া বলা হয় কেন?
উত্তর