উদ্দীপকে শরিফুল ইসলাম কোন ধরনের প্রশিক্ষণ প্রদান করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শরিফুল ইসলাম পদ পরিবর্তন পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করেছেন। এ প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। পদ আবর্তন প্রশিক্ষণ পদ্ধতিতে প্রতিষ্ঠানের কর্মীদেরকে এক পদ হতে অন্য পদে বদলি করে সকল কাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়। এতে কর্মীর মধ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান ইত্যাদি অর্জিত হয়। উদ্দীপকে শরিফুল ইসলাম একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি মনে করেন তার ৯ম গ্রেডের সব কর্মকর্তা সব বিভাগের কাজ সম্পর্কে ধারণা রাখবে। তাই তিনি গত বছর নিয়োগ পাওয়া ৫জন কর্মকর্তাকে উৎপাদন, বিপণন, ক্রয় ও বিক্রয় বিভাগে সমমর্যাদা সম্পন্ন পদে এক টেবিল থেকে আরেক টেবিলে স্থানান্তরের মাধ্যমে কাজ শিখিয়েছেন। উদ্দীপকে এমন কাজ শিখানো পদ্ধতিটি পদ পরিবর্তন প্রশিক্ষণের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে শরিফুল ইসলাম পদ পরিবর্তন পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করেছেন।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে শরিফুল ইসলাম কোন ধরনের প্রশিক্ষণ প্রদান করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর