পরবর্তী সময়ে যে সব পরীক্ষা গ্রহণ করে তা উল্লেখ করে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে পরবর্তী সময়ে কর্মী নির্বাচন প্রক্রিয়ায় প্রবণতা ও ব্যক্তিত্ব পরীক্ষা করা হয়। আবেদনকারীদের মধ্য হতে যোগ্যতাসম্পন্ন কর্মী বাছাই করাকে কর্মী নির্বাচন বলে। কর্মী নির্বাচনের অনেকগুলো পরীক্ষার মধ্যে অন্যতম হচ্ছে প্রবণতা ও ব্যক্তিত্ব পরীক্ষা। এক্ষেত্রে প্রবণতা পরীক্ষায় ব্যক্তির কাজের প্রতি ঝোঁক বা আগ্রহ বা কোন কাজে আগ্রহী তা পরীক্ষা করা হয়। অন্যদিকে ব্যক্তিত্ব পরীক্ষার ব্যক্তির পছন্দ, অপছন্দ, অভ্যাস, রুচি ইত্যাদি পরীক্ষা করা হয়। উদ্দীপকে আরিয়ান গ্রুপ অব কোম্পানি প্রথমত প্রার্থীর জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা এবং চিন্তার গভীরতা, পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা, মানসিক যোগ্যতা পরীক্ষা করা হয়। অতঃপর উপরের ধাপগুলো অতিক্রম করার পর আরিয়ান গ্রুপ প্রার্থীদের মাঝে কোন কাজের প্রতি বেশি আগ্রহী এবং কী কী বিষয়গুলো পছন্দ করছে তার ওপর জোর দেন। এভাবে আরিয়ান গ্রুপ প্রার্থী নির্বাচন করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্মী নির্বাচনের বিভিন্ন ধাপগুলো বিবেচনায় নিয়ে কর্মী নির্বাচন করেন। এরা প্রথমত কর্মীর যোগ্যতা ও বুদ্ধিমত্তা পরীক্ষা করেন। পরবর্তীতে এদের প্রবণতা ও ব্যক্তিত্ব পরীক্ষা করেন। এরূপ পরীক্ষা পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য কর্মী নির্বাচন করা হলে প্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ কর্মীর সমাবেশ ঘটে। এতে 'প্রতিষ্ঠান দক্ষতার সাথে তাদের কার্যক্রম সম্পাদন করতে সক্ষম হবে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
পরবর্তী সময়ে যে সব পরীক্ষা গ্রহণ করে তা উল্লেখ করে আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর