উদ্দীপকে জনাব আকবর কর্মীসংস্থানের কোন ধরনের উৎস ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আকবর কর্মীসংস্থানের বাহ্যিক উৎস ব্যবহার করেছেন। প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে জনাব আকবর একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানে সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ১০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নিয়োগ দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়োগ কার্যক্রম বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আকবর কর্মীসংস্থানের বাহ্যিক উৎস ব্যবহার করেছেন।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে জনাব আকবর কর্মীসংস্থানের কোন ধরনের উৎস ব্যবহার করেছেন? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর