কর্মীদের দক্ষতা বৃদ্ধির সাথে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা সম্পর্কযুক্ত এ প্রসঙ্গে তোমার মতামত দাও।
উত্তর: কর্মীদের দক্ষতা বৃদ্ধির সাথে প্রশিক্ষণ বিষয়টি জড়িত, এমন। প্রশিক্ষণ পদ্ধতি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে। উদ্দীপকে জনাব ইলিয়াছ একজন মানব সম্পদ ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের জন্য পত্রিকা এবং অনলাইনে বিজ্ঞাপন প্রদান করেন। অতঃপর বিভিন্ন যাচাই-বাছাই করে উপযুক্ত কর্মী নিয়োগ দিয়েও প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করতে পারছেন না। এমতাবস্থায় তিনি সিদ্ধান্ত নিলেন শুধু উপযুক্ত কর্মী নিয়োগ দিলেই হবে না সেই সাথে তাদের দক্ষতা বৃদ্ধিরও ব্যবস্থা করতে হবে। কার উদ্দীপকে নতুন নিয়োগকৃত কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ হলো সর্বস্তরের কর্মীদেরকে কার্যোপযোগী ও দক্ষ করে গড়ে তোলা এবং মানসিকতা বিকাশের এক অবিরাম প্রক্রিয়া। এর মাধ্যমে কর্মীকে বিভিন্ন বিষয়ে হাতেনাতে শিক্ষা দেওয়া হয়। এতে কর্মী কাজে দক্ষ হয়ে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আমি মনে করি, কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহৃত প্রশিক্ষণ পদ্ধতি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
কর্মীদের দক্ষতা বৃদ্ধির সাথে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা সম্পর্কযুক্ত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর