দি ফাইনারী কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের পরবর্তীতে গৃহীত সিদ্ধান্ত যথোপযুক্ত। তোমার উত্তরের পক্ষে মতামত দাও।
উত্তর: দি ফাইনারী কোম্পানি লিমিটেড পরবর্তীতে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের সিদ্ধান্ত নেয়, যা প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় বৃদ্ধিতে সহায়ক। প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে দি ফাইনারী কোম্পানি লিমিটেড এর কিছু শূন্য পদে প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীদের এবং শ্রমিক সংঘের সুপারিশে নতুন বিক্রয় কর্মকর্তা ও উৎপাদন ব্যবস্থাপক নিয়োগ দেন। উক্ত নিয়োগের পর প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় দিন দিন কমতে থাকে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এই সমস্যা দূর করার জন্য দেশের জাতীয় পত্রিকায় ও অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেয়। কর্মী সংগ্রহের দুটি উৎসের মধ্যে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা উত্তম। কারণ বাহ্যিক থেকে কর্মী সংগ্রহ করা হলে কর্মীরা মালিকের প্রতি আনুগত্য থাকে এবং তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে বাধ্য থাকে। এছাড়া বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে যাছাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী সংগ্রহ করা যায়। এর ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি করতে সক্ষম হবে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
দি ফাইনারী কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় বৃদ্ধির জন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর