উদ্দীপকে দি ফাইনারী কোম্পানি লিমিটেড প্রথমত কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দি ফাইনারী কোম্পানি লিমিটেড প্রথমত অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী বা তাদের সুপারিশক্রমে অথবা বিভিন্ন প্রক্রিয়ায় যদি প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হয় তখন তাকে অভ্যন্তরীণ উৎস বলে। যেমন- সহকারী ব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপক পদে উন্নীত করা অথবা শ্রমিক সংঘের সুপারিশ প্রভৃতি অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ বলে গণ্য হয়। উদ্দীপকে দি ফাইনারী কোম্পানি লিমিটেড এর কিছু শূন্য পদে প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীদের এবং শ্রমিক সংঘের সুপারিশে নতুন বিক্রয় কর্মকর্তা ও উৎপাদন ব্যবস্থাপক নিয়োগ দেন। উক্ত নিয়োগ প্রক্রিয়াটি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে দি ফাইনারী কোম্পানি লিমিটেড প্রথমত অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে দি ফাইনারী কোম্পানি লিমিটেড প্রথমত কোন উৎস থেকে কর্মী সংগ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর