উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কীসের ভিত্তিতে পদোন্নতি দিলে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি জ্যেষ্ঠ্যত্ব ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিলে প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা উভয়ের সংমিশ্রণে যে পদোন্নতি দেয়া হয় তাকে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে। এক্ষেত্রে একাধারে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার বিচার করা হয় পদোন্নতির ক্ষেত্রে। এটি প্রতিষ্ঠানের জন্য বেশ কার্যকর। উদ্দীপকে আড়ং একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান। দক্ষ কর্মীর প্রয়োজনে প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ দেয়। অতঃপর তাদেরকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছয় মাসের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে চাকরিতে স্থায়ী করা হয়। কয়েক বছর পর কার্যদক্ষতা ও প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য বিবেচনা করে ২৫ জনকে পদোন্নতি দেওয়া হয় যাদের সকলেই নতুন নিয়োগপ্রাপ্ত। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানে মারাত্মক কর্ম অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জ্যেষ্ঠ্যত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতিতে জ্যেষ্ঠত্বের সাথে সাথে কর্মীদের যোগ্যতা ও মেধাকেও সমভাবে গুরুত্ব দেওয়া হয়। এ পদ্ধতিতে একাধিক কর্মী সমমেধা ও যোগ্যতার অধিকারী হলে তাদের মধ্যে অপেক্ষাকৃত জ্যেষ্ঠত্বকেই পদোন্নতি দেওয়া হয়। জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হলে কর্মীদের মধ্যে অসন্তোষ কম থাকে এবং প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি জ্যেষ্ঠ্যত্ব ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিলে প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কীসের ভিত্তিতে পদোন্নতি দিলে স্বাভাব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর