কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মিসেস ফাহমিদা প্রশিক্ষণের সে পদ্ধতি ব্যবহার করেছেন উদ্দীপকের অশোকে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য মিসেস ফাহমিদা শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতিটি ব্যবহার করেছেন, যা উদ্দীপকের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের প্রশিক্ষণে স্থায়ী নিয়োগ প্রত্যাশি কোনো নতুন কর্মীকে কারও অধীনে নির্দিষ্ট মেয়াদে কার্যক্ষেত্রে হাতেকলমে ও তাত্ত্বিক বিষয়ে জ্ঞান দেওয়া হয়। শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে ঐ কাজের জন্য বিভিন্ন বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। অতঃপর শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। উদ্দীপকে তাইওয়ান লি. একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান। মিসেস ফাইজা উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞাপনের মাধ্যমে তিনি কর্মকর্তা নিয়োগ করেন। নিয়োগকৃত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একজন অভিজ্ঞ কর্মকর্তার অধীনে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে থাকেন। নির্দিষ্ট মেয়াদ শেষে পারদর্শিতা যাচাইয়ের পর প্রতিষ্ঠানে স্থায়িভাবে তাদেরকে নিয়োগ প্রদান করা হয়। উদ্দীপকে নিয়োগকৃত কর্মীদের প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি। এরূপ পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে ঐ কাজের জন্য তাকে হাতেকলমে শিক্ষা দেওয়া হয়। অতঃপর শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। এতে কর্মক্ষেত্রে কর্মীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক উন্নতি বা সফলতা অর্জিত হয়। তাই আমি মনে করি, কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য মিসেস ফাহমিদা কর্তৃক গৃহীত শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতিটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মিসেস ফাহমিদা প্রশিক্ষণের সে পদ্ধতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর