উপযুক্ত প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠানকে ফলপ্রসূ করে "- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠানকে ফলপ্রসূ করে উক্তিটির সাথে আমি একমত। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কার্যদক্ষতা বৃদ্ধির লক্ষ্যের শিক্ষাদান কার্যক্রম কে প্রশিক্ষণ বলে প্রশিক্ষণ হলো কর্মী উন্নয়নে একটি আনুষ্ঠানিক উপায় বা পদ্ধতি। কার্যকর তত্ত্বাবধান, সুন্দর ব্যবহার, আর্থিক ও অনর্থিক সুযোগ সুবিধা ইত্যাদি কর্মীর কার্য সন্তুষ্টি ও উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করলে কর্মীর কার্যদক্ষতা বাড়াতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই । প্রতিষ্ঠানের যোগ্য কর্মী বাহিনী গঠন একটা অন্যতম উপায়। উদ্দীপকে প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী নিয়োগের উদ্দেশ্যে PQ লি. জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেন। প্রতিষ্ঠানটিতে নব নিযুক্ত কর্মীদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ফলে প্রতিষ্ঠানটি দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে সহজে লক্ষে পৌঁছাতে পারে। একজন মানুষ পুরোপুরি অভিজ্ঞতা নিয়ে চাকরি প্রবেশ করে না। প্রতিষ্ঠান ও কাজের সাথে তাকে পরিচিত লাভ করতে হয়। নতুন ধারণা, পদ্ধতি ও কৌশল ইত্যাদি বিষয়ে তাকে শেখাতে হয়। এতে কর্মীরা দক্ষতা ও যোগ্যতার সাথে কার্য পরিবেশ পরিচালনা করতে পারে। কাজেই যোগ্যতা বৃদ্ধি করে দক্ষ কর্মী বাহিনী গঠন ও সংরক্ষণের জন্য প্রতিষ্ঠানের প্রশিক্ষণ দান অপরিহার্য।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উপযুক্ত প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠানকে ফলপ্রসূ করে "- উদ্দীপকের আ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর