টপ পারফরমার লি.- এর গৃহীত প্রশিক্ষণ পদ্ধতির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: টপ পারফরমার লি. এর গৃহীত প্রশিক্ষণ পদ্ধতি হলো পর্যবেক্ষণ পদ্ধতি। আবেদন কর্মী জন্মগতভাবে বিভিন্ন গুণের অধিকারী হতে পারে তবে কার্যক্ষেত্রে তার দক্ষতা ও পারদর্শিতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। প্রতিষ্ঠান তার সকল শ্রেণীর কর্মীর জন্য একই ধরনের প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে না। বিভিন্ন শ্রেণীর কর্মী ও ব্যবস্থাপকগনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতির প্রয়োজন হয়। উদ্দীপকে পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। যে প্রশিক্ষণ পদ্ধতিতে একজন নির্বাহী খুব কাছ থেকে কর্মীদের কাজ দেখেন এবং ভুল ত্রুটি হলে তা সংশোধনের ব্যবস্থা করে দেন তাকে প্রশিক্ষণের পর্যবেক্ষণ পদ্ধতি বলে। এ ধরনের প্রশিক্ষণ পদ্ধতি অনেকটা শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতির মতই। পর্যবেক্ষণ পদ্ধতির প্রশিক্ষণে প্রশিক্ষক গ্রহিতাকে একজন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ নির্বাহীর অধীনে নিযুক্ত করা হয় প্রশিক্ষণ গ্রহণকারী নির্বাহীর কার্যসম্পাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করে এবং তার নির্দেশ ও পরামর্শ অনুযায়ী চলে। উদ্দীপকে টপ পারফরমার লি. এর অর্থ ও হিসাববিভাগ এর ব্যবস্থাপক জনাব আজাদ মাহমুদ। তিনি একজন প্রবীণ ও অভিজ্ঞ লোক। উক্ত বিভাগের সহকারী ব্যবস্থাপকপদ শুন্য হলে তার অনুরোধে তার ছেলে আরিফ মাহমুদকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়। আরিফ মাহমুদকে নিজের মত দক্ষ করে গড়ে তুলতে আজাদ মাহমুদকেই দায়িত্ব দেওয়া হয়। এ বছরের শেষের দিকে তিনি অবসরে গেলে আরিফ মাহমুদকেই উক্ত বিভাগের ব্যবস্থাপক পদে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয় । তিনি তার বাবার কাছে প্রশিক্ষণ গ্রহণ করেন। যা পর্যবেক্ষণ পদ্ধতির মধ্যে পড়ে। আর এর প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সে ওই কাজের উপর দক্ষতা অর্জন করে, যা তার দক্ষতা বৃদ্ধিতে খুবই যৌক্তিক।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
টপ পারফরমার লি.- এর গৃহীত প্রশিক্ষণ পদ্ধতির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর