টপ পারফরমার লি. এর কর্মী সংগ্রহের উৎসটি ব্যাখ্যা কর।
উত্তর: টপ পারফরমার লি. কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসটি ব্যবহার করেছেন। আবেদনকারীদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসার কাজকেই কর্মী সংগ্রহ বলে। এটি কর্মীসংস্থান প্রক্রিয়ার প্রথম ধাপ। কর্মী সংগ্রামের দুটি উৎস রয়েছে একটি হলো বাহ্যিক উৎস এবং অন্যটি হলো অভ্যন্তরীণ উৎস। প্রতিষ্ঠানে অভ্যন্তরে কর্মরত কর্মীদের মধ্য থেকে যে নিয়োগ দেয়া হয় তাকে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে। পদোন্নতির মাধ্যমে যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন কর্মীদের উচ্চ পদে নিয়োগ দিয়ে অপেক্ষাকৃত শূন্য পদ পূরণ করে অভ্যন্তরীণ উচ্ছের মাধ্যমে কর্মী সংগ্রহ করা হয়ে থাকে। আবার অনেক সময় বর্তমান কর্মীদের ন্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠানের শূন্য ও সৃষ্ট পদে কর্মী সংগ্রহ করা হয়। উদ্দীপকে দেখা যায় টপ পারফরমার লি. এর অর্থ ও হিসাববিভাগ এর ব্যবস্থাপক জনাব আজাদ মাহমুদ। তিনি একজন প্রবীণ ও অভিজ্ঞ লোক। উক্ত বিভাগের সহকারী ব্যবস্থাপকপদ শুন্য হলে তার অনুরোধে তার ছেলে আরিফ মাহমুদকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়। আরিফ মাহমুদকে নিজের মত দক্ষ করে গড়ে তুলতে আজাদ মাহমুদকেই দায়িত্ব দেওয়া হয়। যেহেতু তিনি তার ছেলেকে নিয়োগ দেন, তাই বোঝা যায় তিনি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ পদ্ধতির ব্যবহার করেছেন।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
টপ পারফরমার লি. এর কর্মী সংগ্রহের উৎসটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর