ব্যবস্থাপনায় কর্মীসংস্থান গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে কর্মীসংস্থান বলে। ব্যবস্থাপনার উপকরণ সমূহের মধ্যে জনশক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জনশক্তি যোগ্য, দক্ষ ও উৎসাহী না হলে অন্য উপাদান যতই মানসম্পন্ন হোক না কেন তা কাজে লাগানো যায় না। তাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মী বাহিনী গঠনের প্রয়োজন পড়ে, যা ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের মাধ্যমে সম্পাদিত হয়। এ কারণে ব্যবস্থাপনায় কর্মীসংস্থান খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
ব্যবস্থাপনায় কর্মীসংস্থান গুরুত্বপূর্ণ কেন?
উত্তর